রোববার, ০২ আগস্ট ২০২৬
TV CHANNEL 24
জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি*

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি*

*গোলাপ হোসেন, জয়পুরহাট প্রতিনিধি*  *তারিখ: ০১ আগস্ট ২০২৬**জয়পুরহাট:* জয়পুরহাটের হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার ২০২৬ সালের গভর্নিং বডি নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বাতিল এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।আবেদনে অভিযোগ করা হয়েছে, গত *৩০ জুলাই* অনুষ্ঠিত গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সংবিধি-২০২৩ অনুযায়ী পরিচালিত হয়নি।সংবিধির *১১.৪-এর ‘জ’ বিধি* অনুযায়ী একজন ভোটার তিনটি ক্যাটাগরিতে তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকলেও নির্বাচন পরিচালনাকারীরা একজন ভোটারকে মাত্র একজন প্রার্থীকে ভোট দিতে বাধ্য করেন। এতে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, - ভোটার তালিকায় মৃত ব্যক্তিকে জীবিত দেখানো- একই ব্যক্তির নামে একাধিক ভোটার অন্তর্ভুক্ত করা  - ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করার চেষ্টাএ ছাড়া মাদ্রাসার অধ্যক্ষ ও প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে যোগসাজশ করে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, অধ্যক্ষ নিজের এক আত্মীয়কে বিজয়ী করার উদ্দেশ্যে ছাত্রাবাসের শিক্ষার্থী ও শিক্ষকদের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তার করেছেন।*অভিযোগের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য:*হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ *আব্দুল হাকিম* বলেন, _“আমরা নিয়ম মেনেই নির্বাচন পরিচালনা করেছি। অভিযোগের কোনো সত্যতা নেই।”_নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা *তোফাজ্জল হোসেন* বলেন, _“সবকিছু নিয়মকানুন ও আইন মেনেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”_তবে অভিযোগকারী পক্ষের দাবি, নির্বাচনে সংঘটিত অনিয়মের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে নির্বাচন বাতিল এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।--
৬ ঘন্টা আগে

সম্পাদকীয় স্পেশাল

সব দেখুন
সরাসরি দেখুন
উত্তর কাফরুলে অবৈধ নির্মাণ ও জমি দখলের অভিযোগ, রাজ্জাকের আতঙ্কে এলাকাবাসী*

উত্তর কাফরুলে অবৈধ নির্মাণ ও জমি দখলের অভিযোগ, রাজ্জাকের আতঙ্কে এলাকাবাসী*

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে চরকাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের গণমিছিল ও পথসভা

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে চরকাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের গণমিছিল ও পথসভা

উত্তরায় জামায়াতের ৪ দিনব্যাপী মাদকবিরোধী কর্মসূচির সমাপ্তি: ঢাকা উত্তরকে মাদকমুক্ত করার প্রত্যয় সেলিম উদ্দিনের

উত্তরায় জামায়াতের ৪ দিনব্যাপী মাদকবিরোধী কর্মসূচির সমাপ্তি: ঢাকা উত্তরকে মাদকমুক্ত করার প্রত্যয় সেলিম উদ্দিনের

কালিয়াকৈরে কবরস্থান থেকে নয়টি মরদেহ নিখোঁজ, তদন্তে পুলিশ

কালিয়াকৈরে কবরস্থান থেকে নয়টি মরদেহ নিখোঁজ, তদন্তে পুলিশ

জয়পুরহাটে  ঢাকায় অবস্থান করেও মাদ্রাসার বেতন-ভাতা উত্তোলন,

জয়পুরহাটে ঢাকায় অবস্থান করেও মাদ্রাসার বেতন-ভাতা উত্তোলন,

কিশোরগঞ্জ  মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

কোটচাঁদপুরে ডাকাতির চাঞ্চল্যকর খবর: অস্ত্রের মুখে আলমসাধু চালককে বেঁধে ২১ বস্তা কচু ও গাড়ি লুট

কোটচাঁদপুরে ডাকাতির চাঞ্চল্যকর খবর: অস্ত্রের মুখে আলমসাধু চালককে বেঁধে ২১ বস্তা কচু ও গাড়ি লুট

নন্দীগ্রামে পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নন্দীগ্রামে পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

দৌলতপুর ইউনিয়ন কে মাদক সন্ত্রাস ও দালাল চাঁদাবাজ মুক্ত ইউনিয়ন গড়তে চাই কালাম

দৌলতপুর ইউনিয়ন কে মাদক সন্ত্রাস ও দালাল চাঁদাবাজ মুক্ত ইউনিয়ন গড়তে চাই কালাম

প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে: কৃষিবিদ ফাতেমা ইসলাম

প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে: কৃষিবিদ ফাতেমা ইসলাম

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি*

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি*

১২৮ বোতল এসকাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার*

১২৮ বোতল এসকাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার*

নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সবজির বাজারে আগুন, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

সবজির বাজারে আগুন, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

ডাকাতির প্রকোপে দিশেহারা ভোলার চরাঞ্চলের মহিষ খামারীরা।

ডাকাতির প্রকোপে দিশেহারা ভোলার চরাঞ্চলের মহিষ খামারীরা।

উপজেলা ছাত্রদলের সর্বোচ্চ নেতৃত্বে কাজ করতে চান আলইসলাম মৃধা

উপজেলা ছাত্রদলের সর্বোচ্চ নেতৃত্বে কাজ করতে চান আলইসলাম মৃধা

নন্দীগ্রামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

নন্দীগ্রামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জাজিরায় একজন গ্রেপ্তার

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জাজিরায় একজন গ্রেপ্তার

চরকাঁকড়ায় জামায়াতের ৪নং ওয়ার্ড কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চরকাঁকড়ায় জামায়াতের ৪নং ওয়ার্ড কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা

ডাকাতির প্রকোপে দিশেহারা ভোলার চরাঞ্চলের মহিষ খামারীরা।

  সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃমহিষ ডাকাতির প্রকোপে উদ্বিগ্ন ভোলার চরাঞ্চলের মহিষ খামারীরা। রাতের আঁধার নামলেই ভোলার চরাঞ্চলজুড়ে শুরু হয় আতঙ্কের রাজত্ব। মেঘনা ও তেঁতুলিয়া নদীর বুকে জেগে ওঠা ছোট-বড় ৮৫টি চরে এখন শুধুই হাহাকার। চোর আর ডাকাত সিন্ডিকেটের তাণ্ডবে চরাঞ্চলের অর্থনীতির মূল চালিকাশক্তি মহিষের বাতানগুলো আজ ধ্বংসের মুখে। একের পর এক মহিষ চুরির ঘটনায় নিস্ব হয়ে পড়ছেন উপকূলের খামারিরা, অথচ প্রশাসন যেন দেখেও দেখছে না!জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভোলার ৭টি উপজেলার বিভিন্ন চরে বর্তমানে ১ লাখ ২৪ হাজারেরও বেশি মহিষ লালন-পালন করা হয়। এসব বাতান থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩৫ থেকে ৪০ টন দুধ উৎপাদন হয়, যা ভোলার ঐতিহ্যবাহী মহিষের দই শিল্পের প্রধান জোগান। তবে এই সম্ভাবনাময় শিল্পটি এখন চোর চক্রের পেটে চলে যাচ্ছে। দুর্গম চরাঞ্চলের সুযোগ নিয়ে কোনো না কোনো বাতানে হামলা চালাচ্ছে সংঘবদ্ধ চোর সিন্ডিকেট। ট্রলার নিয়ে এসে রাতের আঁধারে সাবাড় করে দেওয়া হচ্ছে পুরো খামার।মাসুম নামের এক খামারী হতাশ হয়ে বলেন, “বলে আর কী হবে ভাই! গত রাতেও আমার মহিষ চুরি হয়ে গেছে। কোটি টাকার ক্ষতি হলো, এখন আমরা বাঁচব কীভাবে?খামারিদের চরম ক্ষোভ, ঘটনা ঘটার পর থানা-পুলিশের দরজায় ঘুরেও কোনো সুফল মিলছে না। লিখিত অভিযোগ দেওয়ার পরও মেলেনি উদ্ধার হওয়া মহিষ, ধরা পড়েনি কোনো চোর। প্রশাসনের এই ‘ঠুঁটো জগন্নাথ’ ভূমিকার কারণেই দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে চোর চক্র। ভোলাবাসীর প্রাণের দাবি অবিলম্বে চরাঞ্চলে নৌ-পুলিশের বিশেষ টহল জোরদার করতে হবে এবং রাতারাতি খামারিদের নিঃস্ব করা এই চোর সিন্ডিকেটকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে অচিরেই ধসে পড়বে ভোলার ঐতিহ্যবাহী মহিষ ও দই শিল্প।সাব্বির আলম বাবু বিশেষ প্রতিনিধি 

ডাকাতির প্রকোপে দিশেহারা ভোলার চরাঞ্চলের মহিষ খামারীরা।
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ এএম
বিশ্বকাপ ২০২৬ ট্রফি কোন দল জিতবে?

বিশ্বকাপ ২০২৬ ট্রফি কোন দল জিতবে?

  আর্জেন্টিনা
  ব্রাজিল
  ফ্রান্স
মোট ভোটদাতাঃ জন
কোন ছবি নেই !
কোন ছবি নেই !