সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক 

আবদুল আউয়াল 

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয়  যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাহনেওয়াজ মোর্সেদ অপু, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন এবং বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন।

এ সময় এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন যুবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন। এছাড়া উই ফর ইউ, একতা বাজার যুব উন্নয়ন সংস্থা, ইয়ুথ সোসাইটিসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x