*গোলাপ হোসেন, জয়পুরহাট প্রতিনিধি*
*তারিখ: ০১ আগস্ট ২০২৬*
*জয়পুরহাট:* জয়পুরহাটের হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার ২০২৬ সালের গভর্নিং বডি নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বাতিল এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
আবেদনে অভিযোগ করা হয়েছে, গত *৩০ জুলাই* অনুষ্ঠিত গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সংবিধি-২০২৩ অনুযায়ী পরিচালিত হয়নি।
সংবিধির *১১.৪-এর ‘জ’ বিধি* অনুযায়ী একজন ভোটার তিনটি ক্যাটাগরিতে তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকলেও নির্বাচন পরিচালনাকারীরা একজন ভোটারকে মাত্র একজন প্রার্থীকে ভোট দিতে বাধ্য করেন। এতে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে,
- ভোটার তালিকায় মৃত ব্যক্তিকে জীবিত দেখানো
- একই ব্যক্তির নামে একাধিক ভোটার অন্তর্ভুক্ত করা
- ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা
এ ছাড়া মাদ্রাসার অধ্যক্ষ ও প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে যোগসাজশ করে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, অধ্যক্ষ নিজের এক আত্মীয়কে বিজয়ী করার উদ্দেশ্যে ছাত্রাবাসের শিক্ষার্থী ও শিক্ষকদের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তার করেছেন।
*অভিযোগের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য:*
হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ *আব্দুল হাকিম* বলেন, _“আমরা নিয়ম মেনেই নির্বাচন পরিচালনা করেছি। অভিযোগের কোনো সত্যতা নেই।”_
নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা *তোফাজ্জল হোসেন* বলেন, _“সবকিছু নিয়মকানুন ও আইন মেনেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”_
তবে অভিযোগকারী পক্ষের দাবি, নির্বাচনে সংঘটিত অনিয়মের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে নির্বাচন বাতিল এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
--

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬