সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস পালিত, যুবকদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ

রিপন রায় বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বটিয়াঘাটার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে যুব সমাবেশ ও র‍্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।বটিয়াঘাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব আবু বক্কর মোল্লা অনুষ্ঠান টি সঞ্চালনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেছিলেন উপজেলা প্রকৌশলী ইন্জিনিয়ার গৌতম রায়,  প্রানী সম্পদ কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম ও এমপি প্রতিনিধি খায়রুল ইসলাম জনি।আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা, দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে যুবকদের দেশের উন্নয়নে সম্পৃক্ত করতে হবে।অনুষ্ঠানে যুবকদের মাঝে ঋণের চেক, যুব সংগঠনের সনদপত্র এবং টেকার প্রকল্পের প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।দিবসটি উপলক্ষে ২ নভেম্বর রক্তের গ্রুপ নির্ণয় ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং ৩ নভেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস পালিত, যুবকদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ