সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

মহাখালীতে যানজট নিরসনে মাঠে হুমায়ূন কবির খান

বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে শ্রমিক নেতাদের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ও এর সামনের সড়কে যানজট ও বিশৃঙ্খলা কমাতে মাঠে নেমেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক মো. হুমায়ূন কবির খান।সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে মহাখালী বাস টার্মিনালের সামনে শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীদের নিয়ে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে কার্যক্রম পরিচালনা করেন তিনি। সম্প্রতি মহাখালী টার্মিনাল এলাকায় যানজট নিরসন ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়ও হয়েছে।সরেজমিনে দেখা যায়, রিফ্লেক্টিভ জ্যাকেট পরা শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বাস চলাচল নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন। বাসগুলো যাতে এলোমেলোভাবে সড়কে না দাঁড়ায়, সে জন্য নির্দিষ্ট লাইন মেনে টার্মিনালে প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে সড়কের ওপর অবৈধ পার্কিং ও যাত্রী ওঠানামা নিয়ন্ত্রণ এবং ফুটপাত স্বাভাবিক রাখার বিষয়েও নজর দেওয়া হচ্ছে। এ সময় হুমায়ূন কবির খানকে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সমন্বয় করতে দেখা যায়। তিনি শ্রমিকদের বিভিন্ন দিকনির্দেশনাও দেন।হুমায়ূন কবির খান বলেন, “জনগণের ভোগান্তি কমাতে মহাখালীর যানজট নিরসন জরুরি। মহাখালী রাজধানীর গুরুত্বপূর্ণ একটি প্রবেশপথ। এখানে যানজট সৃষ্টি হলে এর প্রভাব আশপাশের সড়কগুলোতেও পড়ে। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমরা মাঠে রয়েছি।”তিনি আরও বলেন, “সড়কে কোনো ধরনের অবৈধ পার্কিং, বিশৃঙ্খলভাবে বাস দাঁড় করানো কিংবা যাত্রী ওঠানামার কারণে যাতে যান চলাচল ব্যাহত না হয়, সে বিষয়ে শ্রমিকদের সতর্ক করা হয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।”মহাখালী টার্মিনাল এলাকায় দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলা কমাতে বর্তমানে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে টার্মিনালের ধারণক্ষমতার বাইরে থাকা অপেক্ষমাণ বাসগুলো পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অস্থায়ী ডিপোতে রাখার ব্যবস্থাও করা হয়েছে।এর আগে ১৭ সেপ্টেম্বর থেকে মহাখালী টার্মিনালের সামনে প্রধান সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা ও বাস রাখার বিষয়ে নতুন ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করার কথা জানানো হয়।শ্রমিক নেতাদের দাবি, মালিক-শ্রমিক ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মহাখালী এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীদের কয়েকজনও জানান, সড়কে বাসের অবস্থান ও চলাচল নিয়ন্ত্রণ করা গেলে এই এলাকায় দীর্ঘদিনের যানজট অনেকটাই কমানো সম্ভব।

তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x