রোববার, ০২ আগস্ট ২০২৬
TV CHANNEL 24

আবহাওয়া

কোটচাঁদপুরে ডাকাতির চাঞ্চল্যকর খবর: অস্ত্রের মুখে আলমসাধু চালককে বেঁধে ২১ বস্তা কচু ও গাড়ি লুট

​পরবর্তীতে ঘটনা জানাজানি হলে অনুসন্ধানে নেমে পুলিশ ও স্থানীয়রা একটি চাঞ্চল্যকর ক্লু খুঁজে পায়। জানা যায়, ডাকাত দল লুণ্ঠিত কচুগুলো বিক্রির উদ্দেশ্যে না নিয়ে,হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর গ্রামের ফুলবাড়ি মাঠের ভেতরে ২১ বস্তা কচু ফেলে রেখে শুধু আলমসাধু গাড়িটি নিয়ে পালিয়ে যায়।প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি কোনো সংঘবদ্ধ চোর বা ডাকাত চক্রের কাজ, যারা মূলত যানবাহন চুরির উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। কচুর বস্তাগুলো উদ্ধার করা হয়েছে। চালক মোফাজ্জেল মোল্লাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত আলমসাধুটি উদ্ধারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।​এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও সাধারণ চালক-ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার চরম আতঙ্ক বিরাজ করছে। রাতের মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।চুয়াডাঙ্গার দর্শনা থেকে যশোর চৌগাছা বাজারে যাওয়ার পথে ঝিনাইদহের কোটচাঁদপুর থানা এলাকার লক্ষীকুন্ডু নামক স্থানে একদল দুর্ধর্ষ ডাকাত চক্রের কবলে পড়েছেন এক আলমসাধু (স্থানীয় যান) চালক। গভীর রাতে রাস্তায় গাছ ফেলে গতিরোধ করে চালককে অস্ত্রের মুখে জিম্মি, মারধর ও আমগাছের সাথে বেঁধে রেখে ২১ বস্তা মুখি কচু এবং আলমসাধু নিয়ে চম্পট দিয়েছে অজ্ঞাতনামা চার দুষ্কৃতকারী।​আজ ২৯ জুন (সোমবার) ভোররাতে কোটচাঁদপুরের সাফদারপুর-কোটচাঁদপুর সড়কের লক্ষীকুন্ডু সাকিনের কুশোগাড়ি ফাঁকা মাঠে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার যদুপুর গ্রামের মৃত আব্দুল সামাদের পুত্র ব্যবসায়ী বাদল হোসেনের ২১ বস্তা মুখি কচু যশোর চৌগাছা বাজারে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা হন একই গ্রামের আলমসাধু চালক মো: মোফাজ্জেল মোল্লা (৫৫), পিতা-মৃত নৃরু মোল্লা।​আজ ভোর আনুমানিক ০৪.২০ ঘটিকার সময় আলমসাধুটি সাফদারপুর হতে কোটচাঁদপুর গামী পাকা রাস্তার কুশোগাড়ি ফাঁকা মাঠে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা চারজন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী রাস্তার ওপর কলাগাছ ফেলে গাড়ির গতি রোধ করে।​গাড়ি থামামাত্রই দুষ্কৃতকারীরা দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে চালক মোফাজ্জেল মোল্লাকে ঘিরে ফেলে এবং প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে জিম্মি করে। এরপর তাকে টেনে-হিঁচড়ে রাস্তার পার্শ্ববর্তী মাঠে মো: জয়নাল আবেদীনের আমবাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাকাত দল ফিতা রশি দিয়ে চালকের হাত-পা শক্ত করে আমগাছের সাথে বেঁধে ফেলে এবং তার পরনের গেঞ্জি ছিঁড়ে চোখ ও মুখ বেঁধে নির্দয়ভাবে ফেলে রাখে।​দুষ্কৃতকারীরা ভিকটিমের কাছে থাকা নগদ ৫০০ টাকা এবং ২১ বস্তা মুখি কচুসহ আলমসাধুটি ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

কোটচাঁদপুরে ডাকাতির চাঞ্চল্যকর খবর: অস্ত্রের মুখে আলমসাধু চালককে বেঁধে ২১ বস্তা কচু ও গাড়ি লুট