*রাশেদুল ইসলাম রিয়াদ, জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি**মাদারীপুর:* মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে *১২৮ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপসহ* এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৮। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ *৭ হাজার ৭০০ টাকা* এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে *শুক্রবার দুপুরে* খোয়াজপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তাঁর সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করা হয়। পরে ব্যাগ দুটি থেকে *১২৮ বোতল এসকাফ সিরাপ* উদ্ধার করা হয়।র্যাব জানায়, উদ্ধার করা সিরাপগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় *৩ লাখ ৮৪ হাজার টাকা*। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র্যাব।এ ঘটনায় মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।র্যাব-৮ আরও জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।