রোববার, ০২ আগস্ট ২০২৬
TV CHANNEL 24

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে চরকাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের গণমিছিল ও পথসভা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

আবদুল আউয়াল 

০৩-০৭-২০২৬ইং

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে মাদক বিরোধী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ‘অদ্য’ চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​চরকাঁকড়ার রূপনগর এলাকা থেকে শুরু হওয়া এই মাদক বিরোধী গণমিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের শুরুতে রূপনগর মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশটি সঞ্চালনা করেন যুবনেতা আরিফুল ইসলাম।

​পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ ইউনুস সুমন। তিনি তাঁর বক্তব্যে মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিক আন্দোলনের ওপর জোর দেন এবং আইনি ও নৈতিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম তানিম এবং চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কৃষি বিভাগ সভাপতি আব্দুল আজিজ কাওছার।

​সমাবেশে বক্তারা বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সবল ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ ও যুব সমাজকেই সবার আগে এগিয়ে আসতে হবে। এলাকায় যেকোনো ধরনের মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। উক্ত গণমিছিল ও পথসভায় স্থানীয় জামায়াতে ইসলামী, যুব বিভাগ ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ ক্রান্তিকামী জনতা অংশ নেন।

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x