সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪

গোলাপ হোসেন,প্রতিনিধি ঃ২১/অক্টোবর, ২৬

জয়পুরহাটের কালাইয়ে যৌথ মাদকবিরোধী অভিযানে তিনজন পুরুষ ও এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০২টি কুপিজেসিক ইনজেকশন, দুটি স্মার্টফোন ও নগদ ১৩ হাজার ১০ টাকা জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের মোট মূল্য ১ লাখ ৫৭ হাজার ৬১০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকার একটি পুকুরপাড়ে এ অভিযান চালানো হয়। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), স্থানীয় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এতে স্থানীয় জনপ্রতিনিধিও উপস্থিত ছিলেন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের তথ্য এবং জেলা আইন-শৃঙ্খলা কোর কমিটির মাসিক সভায় আলোচিত মাদক কারবারিদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কালাই উপজেলার পাঁচগ্রাম গ্রামের দেলোয়ার হোসেন (৩৫) ও ছানোয়ার হোসেন (৩২) এবং দেওগ্রাম গ্রামের আঞ্জমান (৩২)। এ ছাড়া আফিয়া ফেরদৌসী মিম (২৫) নামের এক নারীকে আটক করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা বা এজাহার রয়েছে এবং তাঁর নামে একটি গ্রেপ্তারি পরোয়ানার তথ্যের সত্যতা পাওয়া গেছে। ছানোয়ার হোসেনের বিরুদ্ধে দুটি মামলা বা এজাহার রয়েছে। তাঁকে এর আগে একবার গ্রেপ্তার করা হয়েছিল বলেও জানিয়েছে বিজিবি।

অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ১৮০টি, যার আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা; ভারতীয় কুপিজেসিক ইনজেকশন ১০২টি, যার মূল্য ৩০ হাজার ৬০০ টাকা; দুটি স্মার্টফোন, যার মূল্য ৬০ হাজার টাকা; এবং নগদ ১৩ হাজার ১০ টাকা জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক নারীকে শুক্রবার ভোরে কালাই থানায় হস্তান্তর করা হয়েছে। আটক তিন পুরুষ ও জব্দ করা মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজিবি জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।

গোলাপ হোসেন,

জয়পুরহাট

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x