সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

নন্দীগ্রামে ডিকেআইবির নতুন কমিটি: সভাপতি খাদেমুল ইসলাম, সম্পাদক জহুরুল ইসলাম

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ডিকেআইবি (DKIB)-এর ১১ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে উপসহকারী কৃষি কর্মকর্তা খাদেমুল ইসলামকে সভাপতি, উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাদত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

বুধবার (১৪ অক্টোবর) ডিকেআইবির নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে  কৃষক প্রশিক্ষণ কেন্দ্র সংগঠনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিকেআইবি বগুড়া জেলা শাখার সভাপতি ও বগুড়া জেলা বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ডিকেআইবি বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিকেআইবি বগুড়া অঞ্চল নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মানিক আলম, অর্থ সম্পাদক মো. আব্দুল হামিদ এবং ডিএইর সাবেক এএইও মো. আব্দুর রশিদ। 

এ ছাড়া নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসের কৃষি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভা শেষে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহসভাপতি পদে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, সহসভাপতি পদে শাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক পদে শাহাদত হোসেন, অর্থ সম্পাদক পদে সুজন কুমার, দপ্তর সম্পাদক পদে সোহেল রানা, প্রচার-প্রকাশনা ও তথ্যবিষয়ক সম্পাদক পদে আব্দুস সালাম, সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক সম্পাদক পদে মুস্তারিন নুসরাত এবং সদস্য পদে সুমাইয়া ইয়াসমিন। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x