সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে তিন পরিবারের ব্যাপক ক্ষতি, পুড়েছে ৭ ছাগলসহ মালামাল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ির মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে সাতটি ছাগল, ফ্রিজ, টেলিভিশন, বাড়ির ছাউনি, জানালা, দরজা, আসবাবপত্র, নগদ টাকা, ধান, চাল ও কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। 

সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ৪ নম্বর থালতা মাঝগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুলিয়া কৃষ্ণপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন, মাহফুজুল ইসলাম, রেজাউল করিম ও শহিদুল ইসলাম। 

থালতা মাঝগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুকুল হোসেন জানান, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিনটি পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দীগ্রাম স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জহিরুল ইসলাম বাবু জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে। তবে আগুনে আনুমানিক আড়াই লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x