রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
TV CHANNEL 24

গাইবান্ধায় ৯৮ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক সেবনের অভিযোগে আরও একজনের বিরুদ্ধে প্রসিকিউশন

মোঃ মিঠু মিয়া 

গাইবান্ধা  জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলায় পৃথক অভিযানে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। একই অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও একজনকে আটক করে তার বিরুদ্ধে আদালতে নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার শাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে মোঃ আকরাম হোসেন (৩৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত সোহেল রানার ছেলে।

পুলিশের দাবি, আটকের পর আকরাম হোসেনের শরীর তল্লাশি করে তার পরিহিত থ্রি-কোয়ার্টার আকাশি রঙের প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সেগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় আকরাম হোসেনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রুজু করা হয়।

অপরদিকে, একই এলাকায় শাপলা মিল মধ্য ধানগড়া গ্রামের শ্রী মানিক চন্দ্র দাসকে তার বসতবাড়ির পশ্চিম দুয়ারী শয়নকক্ষে কথিত ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর ১৭৬/২৬, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানের ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x