রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
TV CHANNEL 24

কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান

 নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে এবং কক্সবাজার জেলা রোভারের সার্বিক সহযোগিতায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুইদিনের শিক্ষা সফর ও বিচ ক্লিনিং এর অংশ হিসেবে কক্সবাজার সমুদ্রসৈকতে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। শুরুতে কক্সবাজার জেলা রোভার সম্পাদক মো: আব্দুল হামিদ  ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা, গ্রুপ  সম্পাদক অধ্যাপক ফাহমিদা এবং  আঞ্চলিক উপ কমিশনার ( গার্ল ইন স্কাউট)  ও রোভার স্কাউট লিডার সাবিনা ইয়াসমিনকে  ফুল দিয়ে বরণ করে নেন।তারপর পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও অধ্যক্ষ অধ্যাপক  শামিম আরা।

পরিচ্ছন্নতা অভিযানে ইডেন মহিলা কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্যরা সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করেন। একই সঙ্গে সৈকত পরিষ্কার রাখা এবং পরিবেশ দূষণ রোধে পর্যটক ও স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় ইডেন মহিলা কলেজের সকল রোভার স্কাউট লিডার  , কক্সবাজার জেলা রোভারের সম্পাদক, ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য এবং কক্সবাজার জেলা রোভারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সমুদ্রসৈকতের পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও পরিবেশ এবং  জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে ইডেন মহিলা কলেজের  রোভার স্কাউটরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x