রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
TV CHANNEL 24

কাউনিয়ায় ইয়াবা-নগদ টাকা ও মোবাইলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ মনির হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৭ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার  ১৩ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে মনির হোসেনকে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত শনিবার ১২ সেপ্টেম্বর রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামের একটি কাঁচা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কাউনিয়া থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার মনির হোসেন উপজেলার কুর্শা ইউনিয়নের গোপাল গ্রামের মৃত আুুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে থানার একটি বিশেষ দল কুর্শা এলাকায় অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, বাহাগিলী এলাকার একটি কাঁচা সড়কে মাদক কেনাবেচা চলছে। পরে শনিবার রাতে সেখানে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় মনির হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৭ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ শিয়াব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকসহ মনির হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। ৯৯

সারওয়ার আলম মুকুল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x