রোববার, ০২ আগস্ট ২০২৬
TV CHANNEL 24

কালিয়াকৈরে কবরস্থান থেকে নয়টি মরদেহ নিখোঁজ, তদন্তে পুলিশ

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ি-চানপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে নয়টি মরদেহ উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানে দাফন করা নয়টি  মরদেহের কবর খোঁড়া অবস্থায় পাওয়া যায়। পরে স্বজনরা অভিযোগ করেন, কবর থেকে মরদেহগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) গভীর রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে কবরস্থানে স্থানীয়দের ভিড় জমে। এমন অস্বাভাবিক ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার পাশাপাশি ক্ষোভেরও সৃষ্টি হয়েছে। নিহতদের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও কালিয়াকৈর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, মরদেহগুলোর সন্ধান এবং সম্ভাব্য জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু করেছে।সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলাইমান মিন্টু বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম পিপিএম  বলেন, “অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহগুলোর সন্ধান পাওয়া যায়নি। তবে ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x