রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
TV CHANNEL 24

নোয়াখালী কবিরহাট উপজেলা ‘দুর্নীতি দমন ও আইনি সহায়তা কেন্দ্র’-এর পরিচিতি সভা ও মানবিক সহায়তা প্রদান

​নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী: আবদুল আউয়াল 

০৭-০৯-২০২৬ইং

নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দুর্নীতি দমন ও আইনি সহায়তা কেন্দ্র (একলাক)’-এর নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দুর্নীতি দমন ও আইনি সহায়তা কেন্দ্র (একলাক)’-এর নির্বাহী পরিচালক জনাব জামাল চৌধুরী বিপ্লব। এছাড়া কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে জনাব জামাল চৌধুরী বিপ্লব সংগঠনের লক্ষ্য, আইনি সহায়তার গুরুত্ব এবং ভবিষ্যৎ কার্যক্রম অত্যন্ত সাবলীল ও গুছিয়ে উপস্থিত সবার সামনে তুলে ধরেন। সর্বমহলে একজন মানবিক মানুষ হিসেবে পরিচিত এই ব্যক্তির পুরো বক্তব্য জুড়েই ছিল সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের সুস্পষ্ট বার্তা।

​তিনি বলেন, দুর্নীতি, মাদক, সন্ত্রাস এবং নারী ও শিশু নির্যাতনমুক্ত সমাজ গঠনের পাশাপাশি গরিব-দুঃখী মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হবে, সেখানেই মানুষের জীবনমান উন্নয়নে এই সংগঠন তাদের পাশে দাঁড়াবে।

​আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষদের হাতে প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। জনাব জামাল চৌধুরী বিপ্লবের এমন মানবিক উদ্যোগ, সুচারু বক্তব্য ও সময়োপযোগী দিকনির্দেশনার ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সাধারণ মানুষ ও সুধী সমাজ।

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x