মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার হাসপাতাল মোড় এলাকায় পৌরসভার অনুমোদন ও বিল্ডিং কোডের নিয়ম না মেনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ ও জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কমিশনার ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন আকন্দের স্ত্রী মোছা. নাসরিন বেগমের নামে গোবিন্দপুর মৌজায় একটি বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। জায়গাটি গোবিন্দপুর মৌজার জে.এল. নম্বর ২৪৩, সাবেক দাগ নম্বর ১৩৯৭, হাসপাতাল মোড় এলাকায় বিশ্বরোডসংলগ্ন পশ্চিম পাশে অবস্থিত বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, পৌরসভার প্রয়োজনীয় অনুমোদন ও নকশা ছাড়াই এবং প্রচলিত বিল্ডিং কোডের নিয়ম না মেনে ভবনটির নির্মাণকাজ করা হচ্ছে। স্থানীয়দের দাবি, নির্মাণকাজের ক্ষেত্রে ভবনের নকশা অনুমোদন, সড়ক থেকে নির্ধারিত দূরত্ব, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করা প্রয়োজন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে অভিযোগকারীদের দাবি, এ প্রতিবেদন লেখা পর্যন্ত নির্মাণকাজ চলমান ছিল।
এদিকে পৌরসভার নকশাকার মো. মামুনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে মৌখিকভাবে নির্মাণের অনুমতি দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অন্যদিকে, ভবন নির্মাণকাজের তদারকির সঙ্গে বিএনপি নেতা জুয়েলের সম্পৃক্ততার অভিযোগও স্থানীয়দের কাছ থেকে পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়েও সংশ্লিষ্টদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের দাবি, পৌরসভার অনুমোদন, নকশা ও বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হোক। নিয়মবহির্ভূত নির্মাণ প্রমাণিত হলে নির্মাণকাজ বন্ধসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬