রোববার, ০২ আগস্ট ২০২৬
TV CHANNEL 24

১২৮ বোতল এসকাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার*

১২৮ বোতল এসকাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার*

*রাশেদুল ইসলাম রিয়াদ, জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি*

*মাদারীপুর:* মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে *১২৮ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপসহ* এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ *৭ হাজার ৭০০ টাকা* এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে *শুক্রবার দুপুরে* খোয়াজপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তাঁর সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করা হয়। পরে ব্যাগ দুটি থেকে *১২৮ বোতল এসকাফ সিরাপ* উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা সিরাপগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় *৩ লাখ ৮৪ হাজার টাকা*। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র‌্যাব।

এ ঘটনায় মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৮ আরও জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

TV CHANNEL 24

রোববার, ০২ আগস্ট ২০২৬

১২৮ বোতল এসকাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার*

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
১২৮ বোতল এসকাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার*
0:00 / 0:00
1x