রোববার, ০২ আগস্ট ২০২৬
TV CHANNEL 24

প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে: কৃষিবিদ ফাতেমা ইসলাম

ঝালকাঠি জেলা প্রতিনিধি:

মোঃ আবুল কালাম,

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম বলেছেন, "প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে। গাছ দিয়ে আমরা ঘরবাড়ি ও বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করি। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। গাছ আমাদের পরম বন্ধু।"

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের ৯৬ নম্বর উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক কোমলমতি শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বসুন্ধরা শুভসংঘের সভাপতি সাংবাদিক সাকিবুজ্জামান সবুরের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক তৈমুর হোসেন অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান রিপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক, বরিশাল অঞ্চলের কো-অর্ডিনেটর ও সাংবাদিক ফারুক হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাসিব ভুট্টো, উপসহকারী কৃষি কর্মকর্তা অদিতি রানী, মো. আমিরুল ইসলাম মুরাদ এবং সাংবাদিক আমিনুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক মো. শাহ জামাল, শিক্ষক হালিমা আক্তার, মাসুমা আক্তার এবং শিক্ষার্থী তাসমিয়া জাহান আদিবা ও তাসনিম আক্তার।

প্রধান অতিথি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করতে বেশি বেশি গাছ লাগাতে হবে। সেই লক্ষ্যেই শিশুদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছে। এই শিশুরাই আগামী দিনের সচেতন নাগরিক হিসেবে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বড় করে তুলতে হবে।

পরে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে কাঁঠাল ও নিমের চারা রোপণ করেন।

এর আগে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x