নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : 'জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন। এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিজরুল বাজার প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।
এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ কবির, মেডিকেল অফিসার ডা. মনোজ্ঞ চিত্রলেখা কুন্ডু, ডা. শামীম জাফর সনেট, ডা. সামিউল হক, ডা. জোতির্ময় কবিরাজ ও ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলী প্রমুখ। উল্লেখ্য, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ১-৭ আগস্ট পর্যন্ত চলবে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬