*সবীর আহমেদ ফোরকান, পরশুরাম প্রতিনিধি*
*ফেনী:* ফেনীর পরশুরাম উপজেলার রাজেশপুর সীমান্ত এলাকায় যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় *১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট* উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন *৪ বিজিবি*।
ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে *বুধবার ৩০ জুলাই ২০২৬* রাত ৯টা ৩০ মিনিট থেকে রাত ১টা ১৫ মিনিট পর্যন্ত রাজেষপুর বিওপি কর্তৃক পরশুরাম উপজেলার রাজেষপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানের পর বিজিবি ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সাথে নিয়ে সীমান্ত এলাকায় সমন্বিত টহল ও অবস্থান করছেন।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির অধিনায়ক *লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান* বলেন, _“সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় রাখা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”_
উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
*ছবি ক্যাপশন:* অভিযানে উদ্ধারকৃত ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬