নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃষকের দেড় বিঘা জমির সম্পূর্ণ মরিচগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় তিন লাখ টাকা খরচ করে চাষ করা ওই কৃষকের স্বপ্ন এক রাতেই শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক দাবি করেছেন, মরিচ বিক্রি করে আনুমানিক ১০ লাখ টাকা আয়ের আশা ছিলো।
ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের শহরকুড়ি মাঠে। ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন শহরকুড়ি গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। ভুক্তভোগী কৃষক আনোয়ার হোসেনের হাস্যমতে, তিনি প্রায় ৩০ হাজার টাকা দিয়ে দেড় বিঘা জমি এক বছর মেয়াদি পত্তনি নেন। সেখানে মরিচ চাষের জন্য ডিজি ১৭১৭ জাতের প্রায় ১৩ হাজার চারা কিনতে আরও প্রায় ৩০ হাজার টাকা খরচ করেন। জমি প্রস্তুত, চারা রোপণ, সার, কীটনাশক, সেচ ও পরিচর্যাসহ এ পর্যন্ত তার প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। মরিচগাছগুলো বেশ ভালো হয়েছিলো। আর কিছুদিন পরই ক্ষেত থেকে মরিচ তোলা শুরু করার কথা ছিলো। ভালো ফলন হলে শেষ পর্যন্ত আনুমানিক ১০ লাখ টাকার মরিচ বিক্রি করার আশা ছিলো তার। কিন্তু বৃহস্পতিবার (১ অক্টোবর) মধ্যরাতের কোনো একসময় দুর্বৃত্তরা তার জমিতে ঢুকে সম্পূর্ণ মরিচগাছ কেটে ফেলে। পরের দিন শুক্রবার সকালে জমিতে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখতে পেয়ে হতবাক হয়ে যান কৃষক আনোয়ার হোসেন।
তিনি জানান, রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনার পর ভুক্তভোগী কৃষক আনোয়ার হোসেন নন্দীগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার এসআই সিরাজউদ্দৌলা বলেন, মরিচগাছ কেটে ফেলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬