সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

কাঁঠালিয়ায় ২০০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার।

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড

কাঁঠালিয়ায় ২০০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি   গ্রেপ্তার।

ঝালকাঠি জেলা কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি:-

 মোঃ আবুল কালাম,

দক্ষিণ আউরা বাইপাসে পুলিশের অভিযান

 উপজেলায় ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ আউরা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দক্ষিণ চেঁচরী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে মো. জাকির (৩৩) এবং উত্তর আউরা গ্রামের মো. নান্নু হাওলাদারের ছেলে মো. তরিকুল তাজ (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা ও এসআই মোহন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ আউরা বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় জাকির ও তরিকুল তাজকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

TV CHANNEL 24

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কাঁঠালিয়ায় ২০০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার।

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x