সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় ‘মেধা মূল্যায়ন বৃত্তি প্রকল্প-২০২৬’ অনুষ্ঠিত, ১২৯১ শিক্ষার্থীর অংশগ্রহণ।

​কোম্পানীগঞ্জ প্রতিনিধি: 

আবদুল আউয়াল

৩০-১০-২০২৬ইং

শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল ‘স্কুল অ্যান্ড মাদ্রাসা মেধা মূল্যায়ন প্রকল্প-২০২৬’। ট্যালেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

​পরীক্ষায় কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও মাদ্রাসা) প্রথম থেকে অষ্টম শ্রেণির সর্বমোট ১,২৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে মোট ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে এ পরীক্ষা নেওয়া হয়। এতে বাংলায় ৪০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৩০ নম্বর নির্ধারণ করা হয়েছিল।

​ট্যালেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. ইউনুস সুমন জানান, ভবিষ্যতে এ আয়োজনকে আরও ব্যাপক ও প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের ট্যালেন্টপুল, সাধারণ ও অন্যান্য ক্যাটাগরিতে বৃত্তি, সনদপত্র ও সম্মাননা প্রদান করা হবে।

​‘স্কুল অ্যান্ড মাদ্রাসা মেধা মূল্যায়ন প্রকল্প-২০২৬’-এর সার্বিক নেতৃত্বে রয়েছেন ট্যালেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মাদ ইউনুছ সুমন। উক্ত বৃত্তি পরীক্ষার পরিক্ষা নিয়ন্ত্রক ছিলেন মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষক কামাল উদ্দিন,এম,এড, এবং প্রকল্প পরিচালনায় দায়িত্ব পালন করছেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ইয়াছিন আরাফাত, বসুন্ধরা গ্রুপের চাকরিজীবী ইয়াছিন আরাফাত, শেখ ফরিদ, রাকিব হোসেন, কোম্পানীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ওয়েজকারনী সোহেল, পন্ডিতের হাট মডেল একাডেমির শিক্ষক দেলোয়ার হোসেন এবং আহাদ ইংলিশের চেয়ারম্যান আব্দুল আহাদ।

​ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি, মেধার বিকাশ এবং ভবিষ্যতে যোগ্য ও দক্ষ প্রজন্ম গড়ে তোলাই এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য।

​স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, তৃণমূল পর্যায়ে এ ধরনের মেধা মূল্যায়ন কার্যক্রম কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা গোলাম ফয়সাল, মাস্টার বেলায়েত হোসেন,  জসিমউদদীন মেম্বার, মাস্টার আবুল কাশেম, মাওলানা আহমদ করিমসহ অনেকে।

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x