সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

নন্দীগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার একটি পৌর এলাকা ও পাঁচটি ইউনিয়নের ৪৮টি দুর্গাপূজা মণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। দুর্গাপূজাকে ঘিরে মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তারা দুর্গাপূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন এবং ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তৎপরতা দেখা যাচ্ছে। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার রায় বলেন, নন্দীগ্রাম উপজেলার ৪৮টি দুর্গাপূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে। এ উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মণ্ডপ কমিটির স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছেন। 

নন্দীগ্রাম হিন্দুপাড়া রাধাগোবিন্দ মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ কমিটির সভাপতি আকাশ কুমার কর্মকার বলেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হচ্ছে। দুর্গাপূজাকে ঘিরে অতিথি ও ভক্তরা মন্ডপে আসছে। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মণ্ডপ কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সংশ্লিষ্টরা আশা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুর্গাপূজা মণ্ডপ কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। 

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্গাপূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করছি।

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x