বিশেষ প্রতিনিধি, নোয়াখালী:
আবদুল আউয়াল
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল আজিজ কাওছার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত এই প্রার্থী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকার কারণে ওয়ার্ডের সর্বস্তরের জনগণের মাঝে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হয়ে উঠেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল আজিজ কাওছার সাধারণ মানুষের প্রকৃত সেবক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত এই নেতা এবার সরাসরি জনগণের প্রতিনিধি হয়ে ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও মানবিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান।
নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আবদুল আজিজ কাওছার বলেন, "আমি কোনো ক্ষমতার লোভে নয়, সাধারণ মানুষের প্রকৃত সেবক হয়ে কাজ করতে চাই। ৪নং ওয়ার্ডের মূল সমস্যাগুলো চিহ্নিত করে তার স্থায়ী সমাধান করাই আমার প্রধান লক্ষ্য।"
তিনি আরও বলেন, "অত্র ওয়ার্ডকে সম্পূর্ণ মাদকমুক্ত করা, সালিশ বাণিজ্যের অবসান ঘটানো, ইভটিজিং প্রতিরোধ এবং চুরি-ডাকাতিসহ সামাজিক নানা অপরাধ রোধে আমি দৃশ্যমান ও কঠোর পদক্ষেপে বিশ্বাসী। ইনশাআল্লাহ, এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বৈষম্যহীন ওয়ার্ড উপহার দেব।"
ইতিমধ্যেই ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় আবদুল আজিজ কাওছারের সমর্থনে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে দেখা যাচ্ছে। এলাকার গণ্যমান্য ব্যক্তি ও তরুণেরা জানান, মাদক, অপরাধ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আবদুল আজিজ কাওছারের মতো সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ মানুষের জনপ্রতিনিধি হওয়া অত্যন্ত জরুরি।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৪নং ওয়ার্ডে আবদুল আজিজ কাওছারের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬