রিপোর্ট - মৃধা বেলাল।
চার বছর পর আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হলো ‘লাইভ এমসিকিউ প্রেজেন্ট বিসিএস আড্ডা সিজন-৭’। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের (JUCC) আয়োজনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিসিএস প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা এবং বিসিএস ক্যাডারদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
*৩৪তম বিসিএস*: মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মাদারীপুর
*২৭তম বিসিএস*: আলিজা জামান শুপ্তি, সাধারণ শিক্ষা ক্যাডার
*৩৫তম বিসিএস*: আরাফাত মোহাম্মদ নোমান, ঊর্ধ্বতন সহকারী সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
*৪৬তম বিসিএস*: তাশফিকাল সামি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
তারা নিজেদের দীর্ঘ প্রস্তুতি, চ্যালেঞ্জ ও কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা, মানসিক প্রস্তুতি ও সঠিক গাইডলাইন নিয়ে পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন JUCC-এর উপদেষ্টা অধ্যাপক মো. আওলাদ হোসেন, রসায়ন বিভাগ; হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের সহযোগী অধ্যাপক মাহাদি হাসান এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন রনু।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, _“এত শিক্ষার্থীকে একসঙ্গে নিজেদের স্বপ্নের দিকে এগিয়ে আসতে দেখে খুব ভালো লাগছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন একটি সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য আমি ক্যারিয়ার ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাই।”_
অনুষ্ঠানের শেষে JUCC-এর সভাপতি এ এস এম মাশরুর রাইয়ান সাকিব বলেন, _“বিসিএস আড্ডা শিক্ষার্থীদের সরাসরি ক্যাডারদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার অনন্য সুযোগ তৈরি করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে আরও অর্থবহ আয়োজন করতে ক্যারিয়ার ক্লাব কাজ করে যাবে।”_
ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দা সামিয়া আশরাফ বলেন, _“এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস অর্জনে বড় ভূমিকা রাখে। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও অর্থবহ আয়োজন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”_

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬