রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
TV CHANNEL 24

কাউনিয়ায় ৫০ লাখের লাইব্রেরি ভবন আছে, নেই কার্যক্রম

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাবলিক লাইব্রেরি এখন কার্যত অচল। ভবন নির্মাণ শেষ হলেও দীর্ঘদিন ধরে লাইব্রেরিটি জনসাধারণের জন্য চালু করা হয়নি। ফলে বই পড়ার পরিবেশ, পাঠক কিংবা কোনো নিয়মিত কার্যক্রম কোনোটিই নেই। শুধুই সুন্দর ইটের দেয়াল।

জানা গেছে, অন্তবর্রর্তীকালীন সরকারের সময় রংপুরের কাউনিয়া ও পীরগাছা সফরে এসে তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কাউনিয়া উপজেলা চত্বরে পাবলিক লাইব্রেরি নির্মাণের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দেন। সরকারি অর্থায়নে ভবন নির্মাণ শেষ হলেও এখনো এটি পাঠকদের জন্য উন্মুক্ত করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষের জ্ঞানচর্চার সুযোগ তৈরির উদ্দেশ্যে নির্মিত গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অচল পড়ে আছে। এতে একদিকে সরকারি অর্থের যথাযথ সুফল মিলছে না, অন্যদিকে বই পড়া ও জ্ঞানচর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম মাষ্টার দ্রুত লাইব্রেরিটি চালু করে প্রয়োজনীয় বই সংগ্রহ, পাঠকবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নিয়মিত কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত লাইব্রেরিটি জনসাধারণের জন্য উন্মুক্ত করবে। ৯৯

সারওয়ার আলম মুকুল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x