শাহাজাদী সুলতানা, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালেরচর কাথুরিয়া এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 'আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬'। ক্রীড়া ও যুবসমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
সোমার কাথুরিয়া মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ আসলাম বলেন, "যুবসমাজকে সুসংগঠিত করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। মরহুম আরাফাত রহমান কোকো এদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে যে অবদান রেখে গেছেন, তা চিরস্মরণীয়। স্থানীয় যুব সমাজের এই সুন্দর আয়োজন সত্যি প্রশংসনীয়।" তিনি ভবিষ্যতে এলাকায় খেলাধুলার সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান, সহকারী কমিশনার ভুমি জাজিরা , শরীয়তপুর।
এসময় উপস্থিত ছিলেন জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহাম্মদ, বি এন পির কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম ফরাজি, উপজেলা বি এন পির সভাপতি বজলুর রসিদ সিকদার, সাধারন সম্পাদক টিটু আকন, পৌর বি এন পির সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারন সম্পাদক কামরুজ্জামান মিলন, জাজিরা যুবদলের সভাপতি আলমগীর চৌকিদার সহ ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬