নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর দোয়া ও মোনাজাত করা হয়েছে।
দুপুর ১২টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। বৃষ্টি উপেক্ষা করে র্যালিতে নন্দীগ্রাম পৌর এলাকা ও ৫টি ইউনিয়ন থেকে আসা হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে নন্দীগ্রাম শহরের রাজপথ মুখরিত হয়ে উঠে।
এ র্যালিতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আল-হেলাল, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হাসেম আলী, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী, সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহম্মেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী ও নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬