কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বরদল গ্রামের মরহুম আরমান আলী খানের সন্তান মো. হুমায়ুন কবির খানকে ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ বোর্ড এবং শ্রম অসন্তোষ নিরসনে গঠিত পরিদর্শন ও মনিটরিং কমিটির সদস্য করা হয়েছে। মো. হুমায়ুন কবির খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাম কৃষ্ণ বর্মনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ১৫ সেপ্টেম্বর তাঁকে ওই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিকদের কল্যাণসংক্রান্ত কার্যক্রম পরিদর্শন ও মনিটরিং এবং শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে কমিটিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে হুমায়ুন কবির খান সড়ক পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও কল্যাণসংক্রান্ত বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট শ্রমিক নেতারা জানান, সড়ক পরিবহন খাতে শ্রমিকদের নানা ধরনের সমস্যা ও দাবি রয়েছে। এসব বিষয়ে কার্যকর সমন্বয় এবং শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা শ্রম পরিবেশকে আরও স্থিতিশীল করতে সহায়ক হতে পারে। দীর্ঘদিন ধরে সড়ক পরিবহন শ্রমিকদের অধিকার, কল্যাণ ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করে আসছেন হুমায়ুন কবির খান। নতুন দায়িত্বের মাধ্যমে শ্রমিকদের সমস্যা চিহ্নিত করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পাশাপাশি শ্রম অসন্তোষ নিরসনে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। এদিকে হুমায়ুন কবির খানকে পরিদর্শন ও মনিটরিং কমিটির সদস্য করায় তাঁর নিজ এলাকা কালিয়াকৈরের শ্রীফলতলী ইউনিয়নের বরদলসহ বিভিন্ন এলাকার শ্রমিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি সড়ক পরিবহন শ্রমিকদের কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন এবং শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে মো. হুমায়ুন কবির খান বলেন, “শ্রমিক কল্যাণ বোর্ডের পরিদর্শন ও মনিটরিং কমিটির সদস্য হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা শ্রমিকদের স্বার্থে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করব। সড়ক পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণ ও বিভিন্ন সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পাশাপাশি শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে একটি সুন্দর ও শান্তিপূর্ণ শ্রম পরিবেশ তৈরিতে কাজ করতে চাই।”তিনি আরও বলেন, “শ্রমিকদের কল্যাণে কাজ করা আমার দীর্ঘদিনের অঙ্গীকার। নতুন দায়িত্বের মাধ্যমে শ্রমিকদের বিভিন্ন সমস্যা আরও কাছ থেকে জানার এবং তা সংশ্লিষ্ট মহলের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। আমাকে এ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬