কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে বংশাই নদীতে গোসল করতে নেমে সাথী আক্তার (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়ইতলী এলাকায় বাড়ির পাশের বংশাই নদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান চালিয়েও সন্ধ্যা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পায়নি।নিখোঁজ সাথী আক্তার কালিয়াকৈর উপজেলার বড়ইতলী এলাকার কবির হোসেনের মেয়ে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সাথী আক্তার কয়েকজনের সঙ্গে বাড়ির পাশের বংশাই নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে হঠাৎ সে পানির নিচে তলিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে স্থানীয়রাও নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু দীর্ঘ সময় চেষ্টা করেও শিশুটির সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে টঙ্গী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও দিনভর অভিযান শেষে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ সাথী আক্তারের কোনো সন্ধান পাওয়া যায়নি।এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে টঙ্গী থেকে ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। দিনভর নদীতে তল্লাশি চালিয়েও এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬