রোববার, ০২ আগস্ট ২০২৬
TV CHANNEL 24

নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বেলায়েত হোসেন আদর

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান থালতা মাঝগ্রাম আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। ২৯ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান স্বাক্ষরিত এক পত্রে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরকে থালতা মাঝগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করেন। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি এক সময়ের রাজপথের সাহসী ছাত্রনেতা ছিলেন। এ ছাড়াও তিনি নন্দীগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। 

উল্লেখ্য, তিনি নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। তিনি শিক্ষাবান্ধব মনোভাব ও উন্নয়নমূলক চিন্তাধারার জন্য এলাকায় সুপরিচিত। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। 

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, থালতা মাঝগ্রাম আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে আমাকে নিযুক্ত করায় আমি বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনসহ সংশ্লিষ্টদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, থালতা মাঝগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করি। সবার সহযোগিতায় আমি ভালো কিছু করতে চাই।

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x