রোববার, ০২ আগস্ট ২০২৬
TV CHANNEL 24

বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের নন্দীগ্রাম পরিদর্শন ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান নন্দীগ্রাম পরিদর্শন করেছেন। নন্দীগ্রাম পরিদর্শনকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান উপজেলা পরিষদে পৌঁছে দিনের কর্মসূচি শুরু করেন। প্রথমেই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। পরে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও উপজেলা ভূমি অফিস চত্বরে একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। 

সকাল ১১টায় তিনি নন্দীগ্রাম পৌরসভা চত্বরে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ ও নন্দীগ্রাম পৌরসভা পরিদর্শন করেন। দুপুর ১২টায় নন্দীগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বৈলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে ৫৩জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। 

এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া ও সুশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। দুপুর ১টার দিকে তিনি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল এলাকায় চলমান খাল পুনরায় খনন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, নন্দীগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

নাজমুল হুদা 

নন্দীগ্রাম, বগুড়া। 

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x