নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর
শরীয়তপুরের মূলনা ইউনিয়নের লাওখোলা মসজিদ সংলগ্ন মিথুন ঢালীর বাড়ির সামনের ইটের সলিং রাস্তার নির্মাণকাজে নিম্নমানের ও পচা ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তার নির্মাণকাজে ভালো মানের ইটের পরিবর্তে পচা ও নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। এতে অল্প সময়ের মধ্যেই রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণকাজের ঠিকাদার আবদুল জলিল মাদবর, যিনি বর্তমানে মূলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী সরেজমিনে গিয়ে দেখা যায় ইট পচা এবং নিম্নমানের ইট রাস্তার কাজ করে আবার বালু দিয়ে ঢেকে দেয়া হয়েছে।
তবে এ বিষয়ে ঠিকাদার ও চেয়ারম্যান আবদুল জলিল মাদবরের সাথে কথা বললে, তিনি রেগে গিয়ে সাংবাদিককে বলেন, এক নাম্বার ইট ব্যাবহার কথা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা এবং নির্মাণকাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬