রোববার, ০২ আগস্ট ২০২৬
TV CHANNEL 24

উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় নন্দীগ্রামে দই-মিষ্টির দোকানে জারিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে দই-মিষ্টির মোড়কে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ, খুচরা মুল্য উল্লেখ না করা ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২টি দই-মিষ্টির দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম ইউনিয়নের শিমলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিমলা বাজারের কয়েকটি দোকানে দই-মিষ্টির মোড়কে খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন ছাড়াই পণ্য বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সাকিব হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের দই-মিষ্টির মোড়কে খুচরা মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাহীন আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ভাই-বোন হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জনাব আলীকেও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর জামিল উদ্দিন। সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ব্যবসায়ীদের আইন মেনে পণ্যের সঠিক তথ্য প্রদর্শন এবং মূল্য তালিকা টানিয়ে রাখার বিষয়ে সচেতন থাকতে হবে। 

নাজমুল হুদা 

নন্দীগ্রাম, বগুড়া। 

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x