নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:
আবদুল আউয়াল
২৭-০৭-২০২৬ইং রোজ সোমবার,
নোয়াখালীর কবিরহাট উপজেলার ওটারহাট উচ্চ বিদ্যালয়ে হাবিবপুর আই.পি.এম ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন ওটারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুদ্দোজা মিলন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোশারফ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মোস্তফা কামাল, সিনিয়র শিক্ষক বাবুল কৃষ্ণ ভৌমিক, সহকারী শিক্ষক ইমাম উদ্দিন,
অফুরন্ত সভাপতি ফারুক নোয়া
অফুরন্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল জসিম, আই.পি.এম ক্লাবের সভাপতি নুরুল আফসার পলাশ এবং কুয়েত প্রবাসী মাসুদের রহমান। বক্তারা বলেন,
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬