রোববার, ০২ আগস্ট ২০২৬
TV CHANNEL 24

পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন।

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি আফজাল মিয়া।

দীর্ঘদিন পর ইউরোপের দেশ পর্তুগাল থেকে নিজ মাতৃভূমিতে পদার্পণ করতেই সিলে ট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরে পোঁছালে খাজাঞ্চী ইউনিয়নবাসী এবং বিশ্বনাথ উপজেলা ও স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী তাকে ফুলেল সুবাসে বরণ করে নেন। বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীরা জানান, খাজাঞ্চী ইউনিয়নের জনমানুষের সুখে-দুঃখে তালুকদার মো. গিয়াস উদ্দিন সর্বদাই পাশে ছিলেন। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকার সার্বিক উন্নয়ন ও সমাজসেবায় তার অবদান অনস্বীকার্য।

তার দেশে ফেরায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সংবর্ধনা শেষে খাজাঞ্চীবাসী ও নেতাকর্মীর উদ্দেশ্যে আবেগ আপ্লুত কণ্ঠে তালুকদার মো. গিয়াস উদ্দিন বলেন, এলাকাবাসীর ভালোবাসায় আমি অভিভূত। প্রিয় মাতৃভূমি ও খাজাঞ্চী ইউনিয়নের মানুষের কণ্যাণেই আমার পথচলা। আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, তা আমি এবং আমার পরিবার চিরদিন মনে রাখব। তিনি আরও বলেন, আমি জননেতা এম ইলিয়াস আলীর হাত ধরে রাজনীতিতে এসেছি। আমরা ইলিয়াস সৈনিকেরা এম. ইলিয়াস আলীর অপেক্ষোয় এখনও অপেক্ষেমান রয়েছি এবং ইলিয়াস আলীর একটা স্বপ্ন ছিলো যে অবহেলিত এই বিশ্বনাথ-ওসমানীনগর তথা আমাদের খাজাঞ্চী ইউনিয়নের প্রত্যেকটি গ্রামীণ রাস্তরা উন্নয়ন করা। তিনি দীর্ঘদিন থেকে গুম রয়েছেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় উন্নয়ন হয়নি। আমরা এখন লুনা (ম্যাডাম) এমপি পেয়েছি। তাই আমরা আসাবাদি ইলিয়াস আলীর অসমাপ্ত কাজ লুনা-ইলিয়াস সম্পন্ন করতে সক্ষম হবো। তাই আগামীতে যে সুযোগ রয়েছে, যদি দল এবং লুনা-ইলিয়াস এবং দলের পক্ষ থেকে আমাকে কোন দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি চেয়াম্যান ইলেকশন করার জন্য আমি সকল প্রস্তুতি নিয়ে দেশে এসেছি। আমি আশাবাদি আজকের যে তারুণ্যের জোয়ার সেই তারুণ্যেরা যদি আমার পাশে থাকে এবং আমার মুরব্বীয়ানরা যদি আমার মাথার ছায়া হিসেবে থাকে ইনশাআল্লাহ সকল প্রতিকুলতার অবসান হবে। আগামী দিনেও আমরা সবাই একসাথে বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো।

এসময় বক্তব্য দেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।

অভ্যর্থনা জানানো শেষে নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা তাকে নিয়ে একটি সুবিশাল মোটরবাইক ও গাড়িবহরের মাধ্যমে এলাকার উদ্দেশ্যে রওয়ানা হন। এসময় উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x