(নোয়াখালী) কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
আবদুল আউয়াল
১০-০৭-২০২৬ইং
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট করালিয়া বাইপাস রোডে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে একটি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ জুলাই ২০২৬ইং, শুক্রবার স্থানীয় ক্রীড়ামোদী ও যুবসমাজের ব্যাপক অংশগ্রহণে এই ম্যাচটি সম্পন্ন হয়।
আয়োজন ও সার্বিক সহযোগিতা
ক্রীড়া ও তরুণ স্বেচ্ছাসেবক যুবকদেরকে অত্র এলাকার সুশৃংখল মানবিক কাজ করার লক্ষ্যে এই চমৎকার ম্যাচটির আয়োজন করে স্থানীয় সামাজিক ও ক্রীড়া সংগঠন 'কে,বি যুব সংঘ'। খেলাটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট ইউনুস সুমন।
পরিবেশ: করালিয়া বাইপাস রোড সংলগ্ন মাঠে আয়োজিত এই প্রীতি ম্যাচটি দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। খেলার প্রতিটি মুহূর্ত ছিল টানটান উত্তেজনা ও সৌহার্দ্যপূর্ণ।
মানবতার সেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়
খেলা শেষে উপস্থিত দর্শক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা আয়োজকদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। মাদক ও অপসংস্কৃতি থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে তারা বলেন, ক্রীড়া চর্চার পাশাপাশি 'কে,বি যুব সংঘ' যেন আগামী দিনে সমাজ ও অবহেলিত মানুষের কল্যাণে আরও বড় ভূমিকা রাখতে পারে।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলে মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেন, যেন এই সংগঠনটি সমাজে একটি সফল ও আদর্শ 'মানবতার সংগঠন' হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং দেশ ও দশের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে পারে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬