রোববার, ০২ আগস্ট ২০২৬
TV CHANNEL 24

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জেলা ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। 

সোমবার (১ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে জেলা ছাত্রদলসহ বিএনপি, যুবদল ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

​জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন তিনি নিজেই এবং সঞ্চালনায় ছিলেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহাদাৎ হোসেন হৃদয় জিমি।

​কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন এবং জেলা যুবদলের সহসভাপতি নাসির ইসলাম।

​এ ছাড়া কর্মসূচিতে জেলা ও বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন—সাগর সরকার, ওমর ফারুক, আরিফ বিল্লাহ, মিশন ভূঁইয়া, শাহাদাৎ হোসেন, সৈয়দ শাহিন, সারিজুল ইসলাম, আজিজুল খন্দকার, রাব্বি পাঠান, সালমান ফারসি, হিরু খন্দকার, তামিম ও নয়নসহ আরও অনেকে।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অসংখ্য ছাত্র-জনতা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, যার মধ্য দিয়ে দেশে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তারা শহীদদের আদর্শ ও জুলাইয়ের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি, ভবিষ্যতে যেকোনো ধরনের সন্ত্রাস ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x