টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের টঙ্গীবাজারে প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে অবৈধ দেহ ব্যবসা চলার অভিযোগ উঠেছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দ্বিতীয় তলায় অবস্থিত হোটেল মঞ্জুরী আবাসিককে ঘিরেই এই অভিযোগ।সরেজমিনে দেখা যায়, হোটেলের প্রবেশপথের গেটে বড় অক্ষরে লেখা রয়েছে "হোটেল মুনজুরী আপাতত বন্ধ"। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এই বন্ধ দরজার আড়ালেই চলছে সব ধরনের অসামাজিক কার্যকলাপ।অভিযোগ রয়েছে, হোটেলটিতে মাদক সেবন, জুয়া এবং নারী দেহ ব্যবসা থেকে শুরু করে এমন কোনো অবৈধ কাজ নেই যা সেখানে হয় না। সন্ধ্যা নামলেই সেখানে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায়।এ বিষয়ে হোটেলের স্টাফদের সাথে কথা বলা হলে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, তারা থানা ম্যানেজ করেই হোটেল চালান।এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য হোটেল মালিক সুজন-এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।স্থানীয়দের অভিযোগ, এসব হোটেলের অবৈধ কার্যক্রমের বিষয়টি প্রশাসনের নজরে থাকলেও রহস্যজনক কারণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রকাশ্যে এমন অবৈধ ব্যবসা চলায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।বিস্তারিত আসছে পরবর্তী নিউজে, ভিডিও সহ...