সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

কালিয়াকৈরে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বহনের কাজে ব্যবহৃত পলিথিনের জিপারও জব্দ করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুর সদর উপজেলার সাপেরহাট এলাকার মৃত প্রফুল্ল ইসলামের ছেলে মো. সেলিম মিয়া (২৬), কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার মৃত হাসান মিয়ার স্ত্রী রিনা বেগম (৪০) এবং একই এলাকার মো. ইকবাল গাজীর ছেলে মো. রবিউল ইসলাম (২৩)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে কালিয়াকৈর থানার পুলিশ উপজেলার হিজলহাটি এলাকার একটি পোশাক কারখানার গেটসংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।পরে তাদের দেহ তল্লাশি করে সেলিম মিয়ার প্যান্টের ডান পকেট থেকে ৪৫০ পিস, রিনা বেগমের স্যালোয়ারের ডান পাশের পকেট থেকে ৪০০ পিস এবং রবিউল ইসলামের লুঙ্গির বাম পাশের কোচ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ১০৫ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা।এ ঘটনায় কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।এ বিষয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) হাসান আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x