সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে দুটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার সফিপুর বাজারে অভিযান চালিয়ে ‘রোজা মেডিসিন কর্নার’ ও ‘সাগরিকা ফার্মেসি’কে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সফিপুর বাজারের ওই দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসি দুটির ওষুধ পরিদর্শন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের বিষয়টি শনাক্ত করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত ‘রোজা মেডিসিন কর্নার’কে ২০ হাজার টাকা এবং ‘সাগরিকা ফার্মেসি’কে ২০ হাজার টাকা জরিমানা করেন। দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ওষুধের মান ও মেয়াদ নিশ্চিত না করে বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য হুমকি। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে বাজার তদারকি অব্যাহত থাকবে।

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x