*সবীর আহমেদ ফোরকান, পরশুরাম প্রতিনিধি**পরশুরাম, ফেনী:* পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে পরশুরামের *৬৫ জন কৃতি শিক্ষার্থীকে* সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন *রাহবার, পরশুরাম*।শুক্রবার *৩১ জুলাই ২০২৬* বিকালে পরশুরাম উপজেলা পরিষদ মিলনায়তনে *"সীরাত কুইজ প্রতিযোগিতা-২৫"* এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। একই সাথে *"ধর্মীয় সচেতনতা উন্নয়ন"* উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।সংগঠনের সভাপতি *মুহাম্মদ আলাউদ্দিনের* সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য *রফিকুল আলম মজনু*। *সাদ্দাম হোসেন* ও *নাহিমুল হাসানের* যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বার্ডের সাবেক মহাপরিচালক *আলহাজ্ব আবদুল কাদের*।বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য *আবু তালেব*। আরও উপস্থিত ছিলেন:- রাহবারের উপদেষ্টা *তোফায়েল আলম বাবর*- পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক *মাওলানা মুফতি হুমায়ুন কবির নোমানী*- পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক *আবদুল হালিম মানিক*- পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক *শামসুল আলম শাকিল*- পরশুরাম প্রেসক্লাবের সভাপতি *এমএ হাসান*বক্তারা বলেন, এই প্রতিযোগিতা মহানবী (দ.) এর আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রতিযোগিতাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আকাঙ্খা ব্যক্ত করেন তারা।অনুষ্ঠানে ৬৫ জন শিক্ষার্থীকে *ক্রেস্ট, সনদ, বই ও নগদ অর্থের* মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।_উল্লেখ্য_, এই সীরাত প্রতিযোগিতা *২০২ সাল* থেকে প্রতিবছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজন করে আসছে রাহবার।পরশুরামে রাহবারের আয়োজনে সীরাত কুইজ-২৫ এর পুরস্কার বিতরণ ও ৬৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা।প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এমপি রফিকুল আলম মজনু।