সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম রুহুল আমিন কন্ট্রাক্টরের ৯ম মৃত্যুবার্ষিকী পালনপোলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজ (ফাজিলপুর) এরর প্রতিষ্ঠাতা মরহুম রুহুল আমিন কন্ট্রাক্টরের ৯ম মৃত্যুবার্ষিকী পালনপোলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল হোসেন পারভেজের সভাপতিত্বে এবং কৃষি শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক নিজাম উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের হিতৈষী সদস্য  ও  ১২নং ফাজিলপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি ইসমাইল হোসেন শাহজাহান সিরাজী,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম রুহুল আমিন কন্ট্রাক্টারের সহকর্মী মাওলানা নুরুল আমিন, পরিচালনা পর্ষদের সদস্য গিয়াস উদ্দিন, সাবেক পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মুসা মিয়া, সমাজকর্মী মোঃ শাহজাহান। স্বরণ সভা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আইনুল হক বুলবুল ও সাবেক ছাত্র জনাব মুরাদ সিদ্দিকী প্রমুখ।

ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম রুহুল আমিন কন্ট্রাক্টরের ৯ম মৃত্যুবার্ষিকী পালনপোলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।