পরশুরাম প্রতিনিধি:
আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের পরশুরাম সফর উপলক্ষে স্বাগত মিছিল করেছে পরশুরাম উপজেলা ও পৌর শ্রমিক দল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদশার নেতৃত্বে পরশুরাম উত্তর বাজার থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়।
পরে হাসপাতাল মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক দলের নেতারা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং সফরকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি নুর নবী পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক শামীম মজুমদার, পৌর শ্রমিক দল নেতা মোহাম্মদ সোহেল ও বেলাল হোসেন, মির্জানগর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, চিথলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল হক ভূঁইয়া ছুট্টো, বক্সমাহমুদ ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন এবং শ্রমিক নেতা বাপ্পীসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
মিছিল ও আলোচনা সভায় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর পরশুরাম সফরকে ঘিরে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়ার কথা জানান। এ সময় পুরো এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬