পরশুরাম (ফেনী) প্রতিনিধি
সবীর আহমেদ ভূঁইয়া ফোরকান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরশুরামে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পরশুরাম উপজেলা যুবদলের আয়োজনে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মাথায় ছিল লাল-সবুজ ক্যাপ, হাতে ব্যানার।
অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন।
সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক কাজী জহিরুল করিম জনি, সুমন চক্রবর্তী ও জাকির হোসেন। এ ছাড়া বক্তব্য দেন চিথলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুল লতিফ সৈকত, বক্সমাহমুদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন মিন্টু এবং মির্জানগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজালাল।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সব সময় সামনের সারিতে ছিল। আগামীতেও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুবদল ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬