রোববার, ০২ আগস্ট ২০২৬
TV CHANNEL 24

বরগুনার আমতলীতে খাল থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার*

*রিপোর্ট - মৃধা বেলাল*  *আমতলী, বরগুনা*  *তারিখ: ২৯ জুলাই ২০২৬, বুধবার*বরগুনার আমতলীতে পশুর বুনিয়া খাল থেকে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর।বুধবার রাত ৭টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাঙ্গাশিয়া গ্রামের পশুর বুনিয়া খালের ওপর স্লুইস গেটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে স্থানীয়রা খালে একটি বস্তা ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ মো. ইয়াকুব হোসাইন ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।স্থানীয়রা জানান, মরদেহটি বস্তার ভেতরে ছিল। একটি হাত বস্তার বাইরে বের হয়ে ছিল। অর্ধগলিত ও পোকা ধরায় এবং মুখমণ্ডল বিকৃত হওয়ায় কেউ মরদেহটি শনাক্ত করতে পারেনি।এ বিষয়ে আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, "বস্তাবন্দি অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য আগামীকাল ৩০ জুলাই ২০২৬ বরগুনা মর্গে পাঠানো হবে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।" এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বরগুনার আমতলীতে খাল থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার*