রিপোর্ট - মৃধা বেলাল।
বরগুনার আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, প্রবীণ সাংবাদিক ও খলিফা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গাজী মো. মতিয়ার রহমান আর আমাদের মাঝে নেই।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বরগুনাসহ আমতলী সাংবাদিক অঙ্গন ও সামাজিক অঙ্গনেও শোকের ছায়া নেমে আসে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তাঁর মরদেহ দীর্ঘদিনের কর্মস্থল আমতলী প্রেসক্লাব প্রাঙ্গণে আনা হলে সহকর্মীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরে সকাল ১০টায় আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর গ্রামের বাড়ি গুলিশাখালী ইউনিয়নের গোজখালী গ্রামের খলিফা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে মতিয়ার রহমান স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে যান।
আমতলী প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল করিম বলেন, আমরা একজন বিশ্বস্ত ও দায়িত্বশীল সহযোদ্ধাকে হারালাম। সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবায় তাঁর অবদান মানুষ মনে রাখবে।
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি মহিবউল্লাহ কিরন সহ বরগুনা ও আমতলী প্রেসক্লাব,রিপোর্টার্স ইউনিটি,উপজেলা প্রেসক্লাব,সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬