সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

গুলিশাখালী ইউনিয়নের উন্নয়নে নতুন প্রত্যয়, নেতৃত্বে অ্যাডভোকেট জসিম উদ্দিন

রিপোর্ট - মৃধা বেলাল 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলার ১নং গুলিশাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার তুঙ্গে রয়েছেন তরুণ আইনজীবী, মানবাধিকার কর্মী ও সমাজসেবক এ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ শুরু হয়েছে।

এ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পিপি (অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি বরগুনা জেলা আইনজীবী সমিতির আমতলী (এডহক) কমিটির সক্রিয় সদস্য। 

রাজনৈতিক জীবনে তিনি গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হিসেবে দীর্ঘদিন মাঠে কাজ করেছেন। তৃণমূলের কর্মীদের সাথে তার রয়েছে নিবিড় সম্পর্ক।

এছাড়া মানবিক কাজে তিনি প্রতিষ্ঠা করেছেন "এ্যাড. জসিম উদ্দিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন"। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি অসহায়, গরীব মেধাবী ছাত্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি নিজেও এই ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে এ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, "আমি ১নং গুলিশাখালী ইউনিয়নকে একটি আধুনিক, মডেল ও শান্তির ইউনিয়ন হিসেবে গড়তে চাই। আমার প্রথম কাজ হবে ইউনিয়ন থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা। ভূমিদস্যুদের হাত থেকে গরীবের জমি রক্ষা করা, সরকারি বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রতিটি ওয়ার্ডে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।"

তিনি আরও বলেন, "আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদ হবে জনগণের সেবার কেন্দ্র, ভয়ের নয়। আমি কোনো প্রতিশ্রুতি নয়, কাজে প্রমাণ করতে চাই। এ জন্য আমি ১নং গুলিশাখালী ইউনিয়নের সকল স্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।"

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, একজন শিক্ষিত, সৎ, মেধাবী ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে তরুণ সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ছে। আসন্ন নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন এলাকাবাসী।

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x